রাজধানীর পল্লবী থানার কালশি ফ্লাইওভারের মোটরসাইকেল প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ১৮ বছর ও একজনের বয়স ২০ বছর।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) রাত এগারোটার দিকে গুরুতর অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে ঘোষণা করে

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক। তিনি জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত দুই যুবককে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ওই দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
এসসি/এসএএ//



