শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ডিসেম্বরে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ,শ্রেষ্ঠ থানা চকবাজার

ডিসেম্বরে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ,শ্রেষ্ঠ থানা চকবাজার

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।

বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

ডিসেম্বর-২০২৫ মাসে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ এবং শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে চকবাজার থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ এসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল্লাহ আল মামুন।
এসআই পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ এসআই হয়েছেন শেরেবাংলা নগর থানার এসআই মোঃ আব্দুল রাজ্জাক ও যাত্রাবাড়ী থানার এসআই মহিউদ্দিন জুয়েল।

এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আক্তারুজ্জামান পলাশ এবং মুগদা থানার এএসআই মোঃ আক্তারুল ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে ডিবি-লালবাগ বিভাগ।একই সঙ্গে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। আর শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম আব্দুল আজিজ ও মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার (অতিরিক্ত আইজি),অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম)মোঃ মাসুদ করিম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য