শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ঢাকা সেনানিবাসের এমইএস ভবন সাময়িক কারাগার ঘোষণা করল সরকার

ঢাকা সেনানিবাসের এমইএস ভবন সাময়িক কারাগার ঘোষণা করল সরকার

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে।
রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১)-এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894)-এর ধারা ৩(বি) অনুসারে, **ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।”

সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সিদ্ধান্তটি বিশেষ নিরাপত্তাজনিত ও প্রশাসনিক কারণে নেওয়া হয়েছে। তবে সেখানে কোন শ্রেণির বন্দি রাখা হবে বা কতদিনের জন্য এই অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করা হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’

এদিকে, আইন বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি কার্যবিধির ৫৪১ ধারা ও প্রিজন অ্যাক্টের ৩(বি) ধারার আওতায় সরকার জরুরি প্রয়োজনে যেকোনো স্থাপনাকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করার ক্ষমতা রাখে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য