শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার রদবদল

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় পরিসরে ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার মোট আট কর্মকর্তা-কে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

🔹 উপ-পুলিশ কমিশনারদের পদায়ন

  • মোল্লা মোহাম্মদ শাহীন, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) থেকে বদলি হয়ে গোয়েন্দা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পদে যোগ দিয়েছেন।
  • মো. সুমন মিয়া, পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে বদলি হয়ে পিওএম-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হয়েছেন।

🔹 অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারদের পদায়ন

  • এস. এ. এম. ফজল-ই-খুদা, পিওএম-পশ্চিম বিভাগ থেকে বদলি হয়ে অপারেশনস বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • সাগর দিপা বিশ্বাস, পিআর অ্যান্ড এইচআরডি বিভাগ থেকে বদলি হয়ে পিওএম-দক্ষিণ বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন।
  • রুবেল হক, ওয়ারী বিভাগের ওয়ারী জোন থেকে এবং মো. নুর ইসলাম, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (অপারেশনস) থেকে – দুজনই গোয়েন্দা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

🔹 সহকারী পুলিশ কমিশনারদের পদায়ন

  • মো. সোহেল রানা, পিপিএম, ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোন থেকে বদলি হয়ে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন।
  • একেএম মেহেদী হাসানকে অপারেশনস বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, এই পদায়ন নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছে। নতুন কর্মকর্তারা তাঁদের নির্ধারিত ইউনিটে দ্রুত যোগদানের নির্দেশ পেয়েছেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য