শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়শাহজালালে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি সোহেল তাজকে

শাহজালালে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি সোহেল তাজকে

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণরোধ থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তার বোন মাহজাবিন আহমদ মিমি। তিনি গণমাধ্যমকে জানান, “সম্ভবত বুধবার ঘটনাটি ঘটেছে। কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সেটা ইমিগ্রেশন কর্তৃপক্ষই বলতে পারবে।”

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সোহেল তাজের নামে ভ্রমণরোধ থাকায় তিনি বিদেশযাত্রা করতে পারেননি।”

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তাজউদ্দীনের কনিষ্ঠ সন্তান সোহেল তাজ। ২০০৮ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের ৩১ মে “ব্যক্তিগত কারণ” দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। প্রথমবার পদত্যাগ গ্রহণ না করায়, ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র জমা দেন, যা পরে গৃহীত হয়।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য