শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ পারুলের মৃত্যু

মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ পারুলের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া পারুল আক্তার (৩২) অবশেষে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

মৃত পারুল আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাওয়া কান্দি গ্রামে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।’

জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারুল আক্তারের শরীরের প্রায় ২২ শতাংশ দগ্ধ হয়েছিল এবং ইনহ‍্যালেশন বার্নও ছিল। এর ফলে তার শ্বাসনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।’

বিস্ফোরণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা উদ্যান এলাকার ২ নাম্বার রোডের বি-ব্লকের হক ভিলা নামে একটি বাসায়। পানির মোটরের সুইচ দিতে গেলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পারুল আক্তার গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া হলেও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। অবশেষে শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য