শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়“ইউনূসের নিউইয়র্ক সফরে সঙ্গে থাকছেন বিএনপি-জামায়াত-এনসিপির ৪ নেতা”

“ইউনূসের নিউইয়র্ক সফরে সঙ্গে থাকছেন বিএনপি-জামায়াত-এনসিপির ৪ নেতা”

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার শীর্ষ নেতা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি থেকে দুই জন, জামায়াত থেকে একজন এবং এনসিপি থেকে একজন প্রতিনিধি যাচ্ছেন।”

সফরসঙ্গী ৪ নেতা হলেন—

  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
  • এনসিপি সদস্যসচিব আখতার হোসেন
  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং ২২ সেপ্টেম্বর পৌঁছাবেন। তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন।’

জাতিসংঘ অধিবেশনে প্রধান কর্মসূচি

২৩ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন।
২৬ সেপ্টেম্বর সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তার বক্তব্যে গত এক বছরে দেশে হওয়া সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরবেন তিনি।

এছাড়া—

  • ২৫ সেপ্টেম্বর বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন।
  • ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে হাই-লেভেল কনফারেন্স। এ সভা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ।’

সফরের ফাঁকে ড. ইউনূস বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সফর চলাকালে কোনো রাজনৈতিক সংগঠন বিক্ষোভের চেষ্টা করলে তা মোকাবিলায় নিউইয়র্ক পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য