শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: ফেব্রুয়ারির ভোটে জাতির নবজন্ম

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: ফেব্রুয়ারির ভোটে জাতির নবজন্ম

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি একে শুধু নির্বাচন নয়, বরং “জাতির নবজন্মের মহোৎসব” হিসেবে অভিহিত করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আমরা বারবার বলেছি— ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহোৎসবের নির্বাচন, যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম।”

তিনি আরও যোগ করেন, “জাতির সত্যিকার নবজন্ম হবে— এটা শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি এক ঐতিহাসিক রূপান্তর। এত ত্যাগ, এত রক্ত— সবকিছুর স্বার্থকতা নিহিত থাকবে যদি আমরা এই নবজন্মের সূচনা করতে পারি।”

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রশংসা করে বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শুরুতে যখন এই কমিশনের ধারণা সামনে এলো, আমি নিজেও দ্বিধায় ছিলাম— এটা টিকবে কি না। কিন্তু আজ আমি অভিভূত। আমরা যেভাবে সমস্যার সমাধান খুঁজে পেয়েছি, তা বিশ্বজুড়ে নজর কাড়বে।”

ড. ইউনূস ঐতিহাসিক সুযোগের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সেই শক্তি এনে দিয়েছে। চাইলে ছোটখাটো কিছু অর্জন করতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়ার পথেও হাঁটতে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর দ্বিতীয়বার আসবে না।”

কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ করে তিনি সতর্ক করেন, “এবার আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ঐকমত্যের এই পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহাউৎসবের যাত্রা শুরু করব।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য