শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপ

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপ

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের কেন্দ্রস্থল ব্লুমসবারি এলাকার সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।’

ডিম নিক্ষেপ ও পুলিশের হস্তক্ষেপ

হাইকমিশনের কালো বিএমডব্লিউ গাড়ি বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপরও তারা গাড়ির ওপর একাধিক ডিম নিক্ষেপ করেন।’

হাইকমিশনের দাবি

তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ভুল করে ভেবেছিলেন গাড়িতে মাহফুজ আলম আছেন। কিন্তু তিনি অন্য পথে অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন।”

মাহফুজ আলমের প্রতিক্রিয়া

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে মাহফুজ আলম বলেন,
“আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য