শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেবে বাংলাদেশ পুলিশ

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেবে বাংলাদেশ পুলিশ

অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বিভিন্ন ঘটনায় লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে ধাপে ধাপে নগদ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা
  • চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা
  • এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা
  • এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা
  • আর প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা

পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারে সহায়ক প্রকৃত তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর আশা, এ উদ্যোগের মাধ্যমে দ্রুতই লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য