শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আইজিপি বাহারুল আলম:নির্বাচনের আগে পুলিশে আসছে ২ হাজার নতুন এএসআই

আইজিপি বাহারুল আলম:নির্বাচনের আগে পুলিশে আসছে ২ হাজার নতুন এএসআই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনীতে ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

তিনি আরও জানান, সরাসরি নিয়োগ ছাড়াও পদোন্নতির মাধ্যমে অতিরিক্ত ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। “আমরা ৮ হাজার এএসআই চেয়েছিলাম, এর মধ্যে সরকার ৪ হাজারের অনুমোদন দিয়েছে। যত দ্রুত সম্ভব এই নিয়োগ কার্যক্রম শেষ করতে চাই,” বলেন আইজিপি বাহারুল আলম।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, সরকার আসন্ন নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। মাঠ প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।’

উল্লেখ্য, নির্বাচনের আগে অতিরিক্ত এএসআই নিয়োগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য