অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এ আশ্বাস দেন তিনি।’
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে জানান, সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতি ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।”
এছাড়া সেনাবাহিনী প্রধান সাক্ষাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় তিনি শান্তি, স্থিতিশীলতা এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতার ওপর আস্থা প্রকাশ করেন।”
এসসি//



