শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিল অন্তর্বর্তী সরকার

উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিল অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

মন্ত্রণালয় জানায়, পদোন্নতির পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

অনলাইনে যোগদানপত্র দাখিলের সুযোগ

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা চাইলে তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে sa1@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় দাখিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি কৃত কর্মকর্তাদের তালিকা নিচেই দেয়া হলো

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য