শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়স্বাধীনতা যুদ্ধ থেকে গণআন্দোলন—নজরুলের কবিতা দিয়েছে অনুপ্রেরণা: তারেক রহমান

স্বাধীনতা যুদ্ধ থেকে গণআন্দোলন—নজরুলের কবিতা দিয়েছে অনুপ্রেরণা: তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষকে যুগ যুগ ধরে সাহস ও অনুপ্রেরণা দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের বাণী

বাণীতে তারেক রহমান বলেন,
“জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত ছিলেন আমাদের জাতীয় কবি। আজ থেকে ৪৯ বছর আগে তার জীবনাবসান হলেও তার সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, “শৈশব থেকেই কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে সহজাত করে তুলেছিলেন। জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন তিনি। তার কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ বাংলা সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তার কবিতা আজও মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়।”

স্বাধীনতা যুদ্ধ ও গণআন্দোলনে নজরুল

তারেক রহমান বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণআন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনে নজরুলের কবিতা ও গান মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তার সাহিত্য।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “মানবপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। আমি বিশ্বাস করি, তার সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য