বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভিসা বিলোপ চুক্তি ও চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকের শুরুতে একান্ত আলোচনা শেষে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।”
যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হলো
বৈঠক শেষে দুই দেশের মধ্যে যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়—
- সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি
- বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন
- সংস্কৃতি বিনিময় কর্মসূচি
- বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর মধ্যে সমঝোতা
বৈঠকের গুরুত্ব
এ চুক্তি ও সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে কূটনৈতিক মহল মনে করছে। বিশেষ করে ভিসা বিলোপ চুক্তি সরকারি ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে।
সফরের প্রেক্ষাপট
এর আগে শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।”
এসসি//



