শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বাংলাদেশ সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

বাংলাদেশ সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ইতালির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশে আসছেন না। তবে আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি এখনো কূটনৈতিক চ্যানেলে জানানো হয়নি।

কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয়ে অন্যতম শীর্ষ ভূমিকা পালন করছেন জর্জিয়া মেলোনি। সেই ব্যস্ততার কারণেই বাংলাদেশ সফর বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল মেলোনির। পরদিন ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল তার। আলোচনায় মূলত নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্প্রতি স্বাক্ষরিত মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি চুক্তির বাস্তবায়ন বিষয়ক কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

বাংলাদেশে ইতালির একটি বৃহৎ প্রবাসী কমিউনিটি রয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাতে কাজ করা অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন ও শ্রম অধিকার নিশ্চিত করার বিষয়ে এই সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারত বলে ধারণা করা হচ্ছিল।

তবে কূটনৈতিক সূত্রগুলো আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে প্রধানমন্ত্রী মেলোনির বাংলাদেশ সফর অনুষ্ঠিত হবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য