শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ডিএমপিতে পাঁচ কর্মকর্তার নতুন পদায়ন

ডিএমপিতে পাঁচ কর্মকর্তার নতুন পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক দুইটি অফিস আদেশে এ পদায়ন নিশ্চিত করা হয়।

পদায়নপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনারদের মধ্যে—

  • আ ফ ম আনোয়ার হোসেন খান: সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে
  • মোহাম্মদ মোর্শেদ আলম: সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে

অন্যদিকে সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে—

  • শিরিন আক্তার: পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে
  • জান্নাতুল ফেরদৌস: গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে
  • মনোয়ারা আকতার রিফাত: উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে

ডিএমপি সূত্রে জানা গেছে, এই পদায়ন পুলিশের প্রশাসনিক কার্যক্রম ও সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে করা হয়েছে। বিশেষ করে গোয়েন্দা, সাইবার ক্রাইম এবং নারী সহায়তা সংক্রান্ত বিভাগে দক্ষ কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে সেবা মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য