শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়এনসিপির সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও নিলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

এনসিপির সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও নিলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুলেছেন নীলা ইসরাফিল।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় অজ্ঞান অবস্থায় তার স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছেন, যা আইনগতভাবে জালিয়াতি।

নীলা ইসরাফিল তার পোস্টে লিখেন, “সেদিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত—কোনো কিছুর ওপর তখন আমার নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগে সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, বরং আইনগতভাবে জালিয়াতি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় ভুয়া নথি তৈরি ও ব্যবহারকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। তার মতে, এই কাজ শুধু তার সামাজিক সম্মানকে আঘাত করেনি, বরং মানবাধিকারও লঙ্ঘন করেছে।”

নীলা দাবি করেন, ”হাসপাতালের এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং এটি তার সামাজিক ও আইনগত নিরাপত্তার জন্য হুমকি। তিনি উল্লেখ করেন, UDHR-এর ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী এই ঘটনা তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তা ক্ষুণ্ন করেছে।’

উল্লেখ্য, ‘এর আগে নীলা ইসরাফিল এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেছিলেন। সে সময় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে সারোয়ার তুষার তাকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেন নীলা।’

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য