শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়'বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের' আত্মপ্রকাশ অনুষ্ঠান

‘বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের’ আত্মপ্রকাশ অনুষ্ঠান

দেশের সামাজিক অবক্ষয় রোধ করে সুন্দর, সমৃদ্ধ ও নৈতিক প্রজন্ম গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা দেশের প্রতিটি অঞ্চলের ইমাম ও খতিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহিল বাকী নদভী

মুখ্য আলোচক গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন,”ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের যথাযথ মর্যাদা দিয়ে দেশের নৈতিক মান উন্নয়ন এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটি স্বপ্নের বাংলাদেশ গঠন করা সবার দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে।”

এছাড়া বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাইয়ুম সুবহানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি ইমাদ উদ্দীন, হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, ছোট পীর ছারছিনা আরিফ বিল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস, সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান এবং সহসভাপতি হিসেবে মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা আজহারুল ইসলাম নোমানী অন্তর্ভুক্ত হন। মহাসচিব পদে থাকছেন মাওলানা মনির হোসেন রাহমানী।

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের নেতারা জানিয়েছেন, সংগঠনটি দেশের প্রতিটি অঞ্চলে নৈতিকতা, সুশাসন ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দিতে কাজ করবে এবং তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য