শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়ালো থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়ালো থাইল্যান্ড

বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও অন্যান্য ভিসার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। ঢাকার রয়েল থাই অ্যাম্বেসি জানিয়েছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে।

এ সিদ্ধান্তের পেছনে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন কে কারণ হিসেবে উল্লেখ করেছে দূতাবাস।

থাই দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ফি হার হবে নিম্নরূপ:

  • সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকা
  • ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা: ৭,২০০ টাকা
  • সিঙ্গেল টুরিস্ট ভিসা: ৪,৫০০ টাকা
  • মাল্টিপল টুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকা
  • নন-ইমিগ্রান্ট (১ বছর): ২২,৫০০ টাকা
  • লং টার্ম ভিসা (O-X, ডেস্টিনেশন থাইল্যান্ড, ইত্যাদি): পূর্বের তুলনায় অনেক বেশি

দূতাবাস আরও জানিয়েছে, পাসপোর্ট ইস্যু ও লিগালাইজেশন ফি এখন থেকে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে নির্ধারিত হবে, যা আগে তুলনামূলক কম ছিল।

১ সেপ্টেম্বর থেকে আবেদনকারীরা ভিসা ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
কমার্শিয়াল ব্যাংক অব সিলন (CBS) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) এর মাধ্যমে এই পেমেন্ট গ্রহণ করা হবে।

থাই দূতাবাস সতর্ক করে জানিয়েছে:

  • ফি অবশ্যই একবারে, পূর্ণ পরিমাণে পরিশোধ করতে হবে
  • ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়
  • জমা হওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়

যেসব আবেদনকারী ৩১ আগস্ট ২০২৫ এর মধ্যে ভিসা ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। শুধুমাত্র ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে পরিশোধকারীদের জন্যই নতুন ফি প্রযোজ্য হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভবিষ্যতে কিছু সেবা ফি পুনর্মূল্যায়ন করা হতে পারে, এবং সে বিষয়ে সময়মতো জানানো হবে

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য