শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান

তিনি জানান, “জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আমির হোসেন আমু। তাকে আজই আদালতে হাজির করা হবে।”

সূত্র জানায়, গত জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় বহু মানুষ নিহত হন। ওই ঘটনার তদন্তে বেশ কয়েকটি মামলা হয়। সেসব মামলায় জড়িত থাকার অভিযোগে এই প্রবীণ রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছে।

আমির হোসেন আমু বাংলাদেশের অন্যতম প্রবীণ রাজনীতিক। তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৪ দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন। তার গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সৈয়দ আসিফ আলী//এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য