শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ওএসডি থাকা ১০ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তার পদায়ন করল সরকার

ওএসডি থাকা ১০ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তার পদায়ন করল সরকার

ক্ষমতার পালাবদলের এক বছর পর পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করল সরকার। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পুলিশের ৭৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১০ জন ডিআইজি, যারা এতদিন ওএসডি হিসেবে দায়িত্বহীন ছিলেন।”

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, ১২ জন সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত এবং ৭ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।”

বিগত সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত থাকা এসব কর্মকর্তাকে ২০২৪ সালের আগস্টে, রাজনৈতিক পট পরিবর্তনের পর ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (O.S.D) হিসেবে রাখা হয়। দীর্ঘ একবছর পর এবার তারা সক্রিয় দায়িত্বে ফিরছেন।

নতুন কর্মস্থলে পাঠানো ডিআইজিদের তালিকায় আছেন:

  • শাহ্ মিজান শাফিউর রহমাননুরুল ইসলামরংপুর রেঞ্জে,
  • মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফসিলেট রেঞ্জে,
  • জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরচট্টগ্রাম রেঞ্জে,
  • মাহবুবুর রহমানখুলনা রেঞ্জে,
  • মঈনুল হকমোস্তাক আহমেদ খানবাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা

সূত্রমতে, সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ন্যায্যতা নিশ্চিতের উদ্দেশ্যে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই রদবদলকে ঘিরে পুলিশ প্রশাসনের অভ্যন্তরে নতুন করে গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য