শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন- প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন- প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবেন। রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার জন্য এই অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।

ডক্টর ইউনুস বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা আগামীকাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব। এবারের নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।”

প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। তাই এবার নির্বাচনে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরো বলেন, নারী ভোটারদের অংশগ্রহণে উৎসাহ দিতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ইউনূস।“আমরা চাই নারী ভোটাররা নির্ভয়ে, উৎসাহের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিক। এজন্য কেন্দ্রে কেন্দ্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

ভাষণে ড. ইউনূস আরও বলেন,“গত ১৫ বছর ধরে দেশের সাধারণ নাগরিকরা ভোট দিতে পারেনি। এবার আমরা সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই। এবারের নির্বাচন যেন ‘বকেয়া আনন্দ’সহ মহাআনন্দে পরিণত হয়।”এমন অনেক নতুন ভোটার আছে যারা প্রথমবার ভোট দেবে। কেউ কেউ ১০ বা ১৫ বছর আগে থেকেই ভোট দেওয়ার যোগ্য ছিল, কিন্তু কখনোই ভোট দিতে পারেনি। তাদের জন্য এবার হবে স্মরণীয় একটি দিন।”

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য