রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর সংসদ ভবন এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ দগ্ধ হয়েছে।”
মঙ্গলবার(৫ আগষ্ট) বেলা তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।” দগ্ধরা হলেন-মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫),ফাহাদ(২০), মো মনসুর ইসলাম(৩৮), শরীফ(৩২),পলাশ(২১) মো হাবিবুল্লাহ (২৩),মো ইয়াসিন(২৫),মিশু (২৩) ও মিহাত (১৭)।”
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান, ”জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া বিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে দশ জন এসেছে।বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”
এসসি//



