শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়জাতীয় নির্বাচনে নতুন আসন বিন্যাস: গাজীপুরে আসন বাড়ছে

জাতীয় নির্বাচনে নতুন আসন বিন্যাস: গাজীপুরে আসন বাড়ছে

তৃতীয়ধাপের প্রস্তুতির অংশ হিসেবে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

তিনি জানান, “গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় কারিগরি কমিটি সেখানে একটি নতুন আসন সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা কম থাকায় একটি আসন বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।”

কমিশনার আরও বলেন, সারা দেশে ৩৯টি আসনে পরিবর্তন আসছে। এই পরিবর্তন সংক্রান্ত গেজেট আগামীকাল (৩১ জুলাই) প্রকাশের জন্য প্রস্তুত

ইসি সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়, যারা ২০২২ সালের জনশুমারির তথ্য, ভোটার সংখ্যা ও জনঘনত্বসহ বিভিন্ন পরিসংখ্যান বিবেচনায় এনে প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, “সীমানা নির্ধারণের ক্ষেত্রে সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী কাজ করা হয়। এছাড়া কিছু জেলাকে বিভাজনের সুযোগ না থাকায় সেখানে পরিবর্তন আনা হয়নি। যেমন—যেসব জেলা ১, ২ বা ৩টি আসনবিশিষ্ট, সেগুলো অপরিবর্তিত থাকবে।”

এছাড়া ভোটার সংখ্যা ২,৫০,০০০-এর কাছাকাছি এমন জেলাগুলোতেও উল্লেখযোগ্য আবেদন না থাকায় সেসব এলাকায় সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

ইসি জানিয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে, এবং পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন “সুসংগঠিত ও সঠিক আসন বিন্যাস নিশ্চিত করতে কাজ করছে”—বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৈয়দ আসিফ আলী//এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য