শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়মাইলস্টোন ট্র্যাজেডি: লড়াই থেমে গেল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়ানের

মাইলস্টোন ট্র্যাজেডি: লড়াই থেমে গেল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়ানের

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, “আয়ানের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু রাত পৌনে ২টার দিকে সে মারা যায়।”

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে চিকিৎসাধীন ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শিক্ষার্থীদের পরিবারে এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক মহলে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য