রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ (১৩) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে।সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণী শিক্ষার্থী ছিল।
শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত জারিফ ফারহানের বাড়ি রাজবাড়ী জেলার সদর থানার হোসনাবাদ এলাকায়। সে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ছিল। বর্তমানে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের ৫ নাম্বার রোড এলাকায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।তিনি জানান, “জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ সকাল ৯ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”
এর আগে শুক্রবার (২৫ জুলাই) সকাল ও দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও মাকিন (১৩)—মারা যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এবং ঢাকা মেডিকেল বার্নে আরও একজন মারা যায়।
এসসি//



