শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একটি “বেআইনি ও বিদ্বেষমূলক” রায় দিয়েছেন। এছাড়া মামলায় জাল রায় তৈরির অভিযোগও আনা হয়েছে।

প্রসঙ্গত, এবিএম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের ২৩ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান। এরপর আরও কয়েকবার মেয়াদ বাড়িয়ে একই পদে দায়িত্ব পালন করেন।

এই গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক এবং বিচারিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের সঙ্গে যুক্ত থাকা বিচারপতির গ্রেপ্তারকে অনেকেই নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য