শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়হাসপাতালে হতাহতদের তালিকা দিল -আইএসপিআর

হাসপাতালে হতাহতদের তালিকা দিল -আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত ১।

এসসি //এসএএ

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য