শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়৭১ দেশ নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

৭১ দেশ নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ ২০২৫ আজ থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, প্রতিবছর জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত পালিত হয় হজ। সেই অনুযায়ী, আজ বুধবার (৪ জুন) থেকে শুরু হচ্ছে এবারের হজের আনুষ্ঠানিকতা।

সৌদি আরবের হজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১টি দেশ থেকে মোট ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিশাল এই সমাগমে নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

চলতি হজ মৌসুমে যাত্রা শুরু করছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস — যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। এই উচ্চক্ষমতাসম্পন্ন ট্রেন ৭ দিনে ৪৯০০ ট্রিপ পরিচালনা করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রী মিনায় যাতায়াত করতে পারবেন। পরিবহন ব্যবস্থায় যুক্ত থাকবে ২৫ হাজার প্রযুক্তিনির্ভর বাস

সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় এবার যুক্ত হয়েছে এআই (AI) প্রযুক্তি। এর মাধ্যমে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং ও যানবাহন পরিদর্শন করা হচ্ছে। হজযাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পূর্ব প্রস্তুতিতেই সম্পন্ন হয়েছে সড়ক সংস্কার।

মক্কা, মদিনা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি কভারেজ ৯৯ শতাংশে উন্নীত করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দিতে ১০ হাজার ৫০০টি ওয়াইফাই পয়েন্ট স্থাপন করেছে কর্তৃপক্ষ, যা এবারকার হজ ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক করেছে।

হারামাইন হাইস্পিড রেলওয়ের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হজযাত্রীদের সময় সাশ্রয় ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

২০২৫ সালের হজ মৌসুম শুরু হলো প্রযুক্তি, নিরাপত্তা এবং পরিকল্পনার এক অনন্য সমন্বয়ে। সৌদি সরকারের এ উদ্ভাবনী পদক্ষেপ বিশ্ব মুসলিমদের পবিত্র হজ অভিজ্ঞতাকে আরও সহজ, নিরাপদ ও স্মার্ট করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য