▪বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল (Visa on Arrival) ভিসা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। তিনি বলেন, বিষয়টি দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়নের চেষ্টা করা হবে।'
▪সোমবার (২ জুন) ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার উপমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।’
উপমন্ত্রী বলেন, “করোনার পর ইন্দোনেশিয়ায় ভিসা ব্যবস্থায় কিছু নতুন প্রক্রিয়া ও পর্যালোচনা শুরু হয়েছে। বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুর বিষয়ে আমরা আলোচনা করেছি। ঢাকায় ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি উত্থাপন করব, যেন বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ হয়।”
আন্তঃসরকার পর্যায়ে সম্পর্ক প্রসঙ্গে আরামানথা নাসির বলেন, “বাংলাদেশ ও ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও সম্পর্ক অতটা গভীর নয়। এই সফরের লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা।”
তিনি জানান, শিগগিরই বাংলাদেশ-ইন্দোনেশিয়া ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।’
▪বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি বিনিময়-সহ নানা ইস্যুতে আলোচনা হয়। উভয় পক্ষ এই খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়।”
রোহিঙ্গা সংকট সম্পর্কে ইন্দোনেশিয়ার অবস্থান তুলে ধরে উপমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের না, বরং এটি পুরো অঞ্চলের জন্যই চ্যালেঞ্জ। বাংলাদেশ এই সংকটে যেভাবে দায়িত্ব পালন করছে, তা প্রশংসনীয়। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আমরা বাংলাদেশের পাশে আছি।”
এসসি//



