শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আইন নিজের হাতে তুলে না নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির

আইন নিজের হাতে তুলে না নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির

ঢাকা: 'রাজধানীর ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় জোরপূর্বক প্রবেশের চেষ্টায় জড়িতদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে পুলিশ।'

মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকেই বরদাশত করা হবে না।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানানো হয়, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছেন। সংবাদ পাওয়ার পরপরই ধানমন্ডি থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে পান, ১৫ থেকে ২০ জন ব্যক্তি বাড়ির গেট ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

মুচলেকা দিয়ে মুক্তি:

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় তাদের মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।

ডিএমপির সতর্কবার্তা:

ডিএমপি জানিয়েছে, “আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকুন। পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

এছাড়া, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি বা আইনভঙ্গ করে ব্যক্তি স্বার্থ চরিতার্থের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ডিএমপি।

জনসাধারণের প্রতি অনুরোধ:

ডিএমপি আহ্বান জানিয়েছে, এই ধরনের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য