শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়৩৪ তম পুলিশ বিসিএস এর সভাপতি মহিউদ্দীন ও সম্পাদক জুয়েল

৩৪ তম পুলিশ বিসিএস এর সভাপতি মহিউদ্দীন ও সম্পাদক জুয়েল

দীর্ঘ ০৮ বছর পর ৩৪ তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) মো জুয়েল রানা।'

▪রবিবার(১৮ মে) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।৩৪ তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,৩৪ বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩৪ বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।’

▪কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: খলিলুর রহমান,সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপি ডিবির এডিসি মো: সুমন মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপি এডিসি সুমন রেজা, ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।’

▪এছাড়া সিনিয়র যুগ্ন-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ,পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ আল আমিন হোসাইন, এডিসি নাজমুল হাসান, এডিসি জুয়েল ইমরান ও পুলিশ স্টাফ কলেজের আরিফা আশরাফ পিংকী।’

‘সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি কাজী আবু সাইদ।’

▪কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো:মাহমুদুল হাসান চৌধুরী, ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো: আমিনুল ইসলাম তরফদার।’

▪নতুন কমিটির সভাপতি মহিউদ্দীন আহমেদ জানান,এই কমিটি জুলাই স্পিরিটকে ধারন করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।’

▪সিনিয়র সহ-সভাপতি মো: খলিলুর রহমান বলেন,আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।”

▪সাধারন সম্পাদক এডিসি মো: জুয়েল রানা জানান,বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।’

▪কমিটির সিনিয়র যুগ্ন-সম্পাদক মহসীন আল মুরাদ বলেন,গণঅভ্যূত্থানের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটি সচেষ্ট থাকবে।”

▪সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাইদ বলেন,জনকল্যানে আত্ননিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যানেও কাজ করবে এই কমিটি।’

▪পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নব-নির্বাচিত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য