শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়উড্ডয়নের পরই খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা,যাত্রীদের মধ্যে আতঙ্ক

উড্ডয়নের পরই খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা,যাত্রীদের মধ্যে আতঙ্ক

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।''

▪শুক্রবার (১৬ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।”

▪তিনি জানান, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে।”

▪তিনি আরও জানান, ‘পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।”

▪বিমানবন্দর সূত্রে জানা গেছে, ”বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার থেকে ১ টা ২৫ মিনিটে ছেড়ে আসে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য