শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শনিবার (৩ মে) তিনি ঢাকা ত্যাগ করেন।

‘সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময়ও করবেন ওয়াকার-উজ-জামান।’

‘সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৫ মে দেশে ফেরার কথা রয়েছে।’

উল্লেখ্য, ‘এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য