শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়শীর্ষ সন্ত্রাসী আরমান পরিচয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে হুমকি

শীর্ষ সন্ত্রাসী আরমান পরিচয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে হুমকি

➡শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীনকে৷ এসময় হুমকিদাতা জাহেদা পারভীনের ছেলেকে অপহরণ করবেন বলেও জানান৷ এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন সমন্বয় সচিব৷’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সমন্বয় ও সংস্কার সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো: নাজিমুল হায়দার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন৷

‘শাহবাগ থানার ওই সাধারণ ডায়েরীতে বলা হয় যে, অদ্য ২৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০ টায় ০১৭৮৪৯১৬৫০৪ নাম্বার থেকে গাজীপুর থেকে জনৈক হাছান সরকারের ছেলে পরিচয়ে নিম্নস্বাক্ষরকারীর মোবাইল নাম্বার ০১৭১২৫২৬৯৬৯-তে কল করে ফোন ধরিয়ে দেয়। তখন শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে সে নিম্নস্বাক্ষরকারীর নিকট টাকা দাবী করে এবং হুমকি দিয়ে বলে “অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে”। ফোনে প্রাপ্ত হুমকির বিষয়টি অত্যন্ত ভীতিকর ও উদ্বেগজনক বিধায় জরুরি ভিত্তিতে তা জেনারেল ডায়েরিভুক্ত করা প্রয়োজন। বিষয়টি থানার জেনারেল ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য