শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়দুর্নীতির অভিযোগে দুই উপদেষ্টার সহকারীদের অব্যাহতি

দুর্নীতির অভিযোগে দুই উপদেষ্টার সহকারীদের অব্যাহতি

➡স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।’

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অব্যাহতির বিষয়টি কিছুদিন ধরে আলোচনায় ছিল, তবে এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোয়াজ্জেম ও তুহিনের বিরুদ্ধে অবৈধ এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়ছিল। এই অব্যাহতির ঘোষণা সেসব অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন নেটিজেনরা। অনেকে বলছেন, “যা রটে, তা কিছু হলেও বটে।”

‘ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও, গত আট মাসে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি এবং সরকার সমর্থিত জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর অব্যাহতি দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে এটি জনমনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য