শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আইন-আদালতঢাকা ও চট্টগ্রামের ১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

ঢাকা ও চট্টগ্রামের ১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

ঢাকা ও চট্টগ্রামের ১২টি মামলায় জামিন পাওয়ার পর সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার এ কে এম মাসুম

মেডিকেল সেল থেকে মুক্তি

মোশাররফ হোসেন মুক্তির আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। জামিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কারারক্ষীরা হাসপাতাল থেকে ফিরে যান।”

গ্রেপ্তারের পটভূমি

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।’

রাজনৈতিক ক্যারিয়ার

মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। দশম সংসদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।”

মামলার ইতিহাস

২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এইসব মামলাসহ ঢাকা ও চট্টগ্রামের মোট ১২ মামলায় জামিন পাওয়ার পরই তিনি কারামুক্ত হন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য