শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আইন-আদালতশেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির সাবেক আইজিপি

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির সাবেক আইজিপি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ (রোববার) প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তাকে। তবে তার হাতে কোনো হাতকড়া দেখা যায়নি।আজ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও বিচার চলছে আসামির অনুপস্থিতিতেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টে কথিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত হয়। ইতোমধ্যেই এ ট্রাইব্যুনালে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাটি ছাড়াও আরও তিনটি মামলায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও, আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওবায়দুল কাদেরসহ ছয়টি মামলার বিচার প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সর্বশেষ নিশ্চিত ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও তিনি অনুপস্থিত রয়েছেন। আন্তর্জাতিক আইন অনুসারে, অভিযুক্ত অনুপস্থিত থাকলেও বিচার চলবে একতরফাভাবে।

আজকের শুনানিতে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পাশাপাশি প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পর্যায়ে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা, এবং ‘জুলাই আন্দোলন’-এ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা

এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের নজর কেড়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য