➡রাজধানীর হাতিরঝিল থানার হোটেল সোনারগাঁওয়ের সামনে অজ্ঞাত দ্রুতগামীগাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।’
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক শাহিন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,আমরা খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে তাকে নিতে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
স্থানীয় লোকের মুখে জানতে পারি ভোর রাত চারটার দিকে ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন এক গাড়ি তাকে ধাক্কা দেয়।এতে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। গাড়ি শনাক্তে সিসি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
এসসি//



