শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকদমতলীতে যাত্রীর সাথে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল সিএনজি চালকের

কদমতলীতে যাত্রীর সাথে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল সিএনজি চালকের

'রাজধানীর কদমতলী থানাধীন চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে তর্কে যাত্রীর মারপিটে নাঈম হোসেন (২৫) নামে এক চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।'

‘রবিবার(৮ জুন) বিকেলের দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আইয়ুব জানান, বিষয়টি আমরা জানতে পেরে আমাদের একটি পুলিশের টিমকে ঢাকা মেডিকেলে পাঠাই এবং অপর আরেকটি টিমকে ঘটনা স্থলে পাঠাই। পরে ঢাকা মেডিকেল থেকে জানতে পারি ওই সিএনজি চালক টি মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে আমরা আটক করেছি।অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানতে পারি সিএনজি ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে এ ঘটনাটি ঘটে।’

ওসি আরও জানান, ”নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ আইয়ুব।”

‘নিহত যুবকের প্রতিবেশী আফজাল হোসেন জানান, কদমতলী থানার জাপানি বাজার স্মৃতি ধরা এলাকায় তৃতীয় তলায় ভাড়া থাকতো নিহত নাঈম। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। পেশায় সিএনজি অটো রিক্সা চালক। আজ বিকেলের দিকে নাঈমের মার আত্মচিৎকারে আমরাও কয়েকজন এলাকাবাসী তার ঘরের পাশে গিয়ে দেখি রক্তাক্ত জখম অবস্থায় গুরুতর আহত হয়ে চিৎকার করছে নাঈম। পরে আমরা নাইম এর কাছে জানতে পারি চট্টগ্রাম বিশ্বরোডে সিএনজি অটো রিক্সার ভাড়া নিয়ে এক যাত্রী সাথে তর্ক বিতর্কের জেরে যাত্রী তাকে মারধর করে মাথা ফাটিয়ে পালিয়ে যায়।পরে সে কোন রকমে অটো রিক্সা চালিয়ে বাসায় আসে।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান নাঈম আর বেঁচে নেই। আমরা জানতে পেরেছি এ ঘটনায় একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য