ঢাকা:দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
▪মঙ্গলবার (২০ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন
- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
- নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
- বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান
- এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বৈঠকে ঢাকা মহানগরসহ সারাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়।জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাবলির সারসংক্ষেপ ও প্রতিবেদনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন।তারা সাম্প্রতিক সংঘর্ষ, সহিংসতা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা দেন।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,“রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর ভূমিকা প্রশংসনীয়।”
তিনি বড় ধরনের যেকোনো ঘটনার দ্রুত মোকাবিলা, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান।’
এসসি//



