শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ঢামেকে কর্তৃপক্ষের অভিযানে অবৈধ ২১ হুইল চেয়ার জব্দ

ঢামেকে কর্তৃপক্ষের অভিযানে অবৈধ ২১ হুইল চেয়ার জব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্ধ করেছে প্রশাসন।

বুধবার বেলা তিনটার দিকে ঢামেক হাসপাতালের উপ-পরিচালকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।’

‘এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব হোসেন জানান,হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি বিভাগের সামনের বিভিন্ন জায়গা থেকে তালা ভেঙে ২১ টি হুইল চেয়ার জব্দ করি। পরে সেগুলো হাসপাতালের প্রশাসনের জমা দেওয়া হয়। আমরা প্রায়ই অভিযান করে থাকি। এর আগেও বেশ কয়েকবার হুইলচেয়ার আটক করে প্রশাসনিক ব্লকে জমা দেওয়া হয়েছে।’

অভিযানে তালা ভেঙ্গেও হুইল চেয়ার জব্দ করতে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের কয়েকজন কর্মচারী জানান, ‘হাসপাতালে এর আগে এসব অবৈধ হুইলচেয়ার কম থাকলেও ৫ আগস্টের পর ১০০ হুইলচেয়ার নিয়ে এসব দালাল চক্র রোগীদের সাথে প্রতারণা এবং মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। হাসপাতালে বিভিন্ন অসাধু সরকারি কর্মচারীরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে।’

হাসপাতালের উপ-পরিচালক(চ.দা) ডা. আশরাফুল আলম জানান, আমরা আজকে বিকালের দিকে হাসপাতালে জরুরী বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইল চেয়ার জব্দ করি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি এবং প্রতারণার অভিযোগ রয়েছে এই অবৈধ হুইলচেয়ার দালাল চক্রের বিরুদ্ধে।তারা নানা সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে আইসিইউ সহ বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই হুইল চেয়ার দালাল চক্রটি।’

উল্লেখ্য,হাসপাতালে এসব দালাল দের মাঝেমধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই দালাল চক্র নির্মূল করা সম্ভব হচ্ছে না। গত মার্চ মাসেও যৌথবাহিনী এসব দালালদের বিরুদ্ধে হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় বেশ কয়েকজন দালালকে আর্থিক জরিমানা ও কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমান আদালত। সম্প্রতি হাসপাতালে জরুরি বিভাগে দালালদের দুই গ্রুপের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।’

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য