শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিদুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরোজার উদ্দেশ্য খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরোজার উদ্দেশ্য খালেদা জিয়া

প্রায় ১০-১১ ঘন্টার লম্বা জার্নির পর আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুই পুত্রবধূকে নিজ গাড়িতে করে এয়ারপোর্ট থেকে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্য রওয়না হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেন, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বেলা ১১ টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশ্য রওয়া হয়েছে।’

দেখা গেছে, নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই বড় ছেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।’

প্রসঙ্গত, সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।’

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।’

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য