যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।''
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হেলিকপ্টারটিতে একটি ছোট ধরনের হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে পাইলটরা স্থানীয় একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।’
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং পরে অন্য একটি হেলিকপ্টারে করে গন্তব্যে যাত্রা অব্যাহত রাখেন। এ ঘটনায় ট্রাম্প প্রায় ২০ মিনিট দেরিতে পৌঁছান।’
হেলিকপ্টার অবতরণের কিছু সময় পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করে বলেন, “আশা করি সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরবেন। জানেন কেন বলছি? কারণ আমি সেই ফ্লাইটে আছি।”
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি স্বাক্ষর হয়। দুই নেতা জানান, এই চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্বে পৌঁছাতে দুই দেশকে সহযোগিতা করবে।’
এই ঘটনাকে ঘিরে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও ফার্স্ট লেডি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং প্রেসিডেন্টের সফরে কোনো প্রভাব পড়েনি।’
এসসি//



