শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিককাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা,নিহত ৯

কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা,নিহত ৯

কাতারের রাজধানী দোহায় হামলার পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (১০ সেপ্টেম্বর) এ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১১৮ জন। তবে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমে একটি সরকারি স্থাপনা ইসরায়েলি হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন এবং বোমাবর্ষণে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

এদিকে হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র ও আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ড সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়া মোরাল গাইডেন্স সদর দপ্তর এবং আশপাশের একাধিক বাড়ি ধ্বংস হয়েছে।’

ইসরায়েলের এই নতুন হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য