শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকক্যানসারের বিরুদ্ধে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে সফল

ক্যানসারের বিরুদ্ধে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে সফল

মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে রাশিয়ান বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন। এন্টারোমিক্স নামের এই ভ্যাকসিনটি সফলভাবে ট্রায়াল সম্পন্ন করেছে এবং এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানায়, ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এই ঘোষণা দিয়েছেন।’

এমআরএনএ প্রযুক্তিতে তৈরি

ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তি প্রথম বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে কোভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে। দুর্বল ভাইরাস ব্যবহারের বদলে এটি মানবদেহের কোষকে বিশেষ ধরনের প্রোটিন তৈরির প্রশিক্ষণ দেয়। এরপর শরীর নিজেই এমন প্রোটিন তৈরি করে যা ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে।’

পরীক্ষার ফলাফল

এফএমবিএ জানিয়েছে, ভ্যাকসিনটি টানা তিন বছর প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে—

  • বারবার ডোজ নেওয়ার পরও ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ।
  • কিছু ক্ষেত্রে টিউমারের আকার ৬০% থেকে ৮০% পর্যন্ত ছোট হয়েছে বা তাদের বৃদ্ধি অনেক কমে গেছে।
  • ভ্যাকসিন নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

প্রাথমিক ব্যবহার

প্রথমে এই ভ্যাকসিনটি কোলন ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা হবে। পাশাপাশি গবেষকরা জানাচ্ছেন, দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার গ্লিওব্লাস্টোমা এবং মারাত্মক ত্বকের ক্যানসার মেলানোমা (যার মধ্যে চোখের মেলানোমাও রয়েছে) মোকাবিলার জন্যও নতুন ভ্যাকসিন তৈরির কাজ চলছে।’

বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। চিকিৎসক ও গবেষকদের আশা, রাশিয়ার এই উদ্ভাবন ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করবে। বিশেষজ্ঞদের মতে, সফল হলে এন্টারোমিক্স ক্যানসার চিকিৎসার ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য