শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকআফগানিস্তানে নারীদের সব গোপন বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিল তালেবান

আফগানিস্তানে নারীদের সব গোপন বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিল তালেবান

আফগানিস্তানে নারীদের জন্য গোপনে পরিচালিত সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এক ঘোষণায় জানানো হয়েছে, দেশের যেসব পার্লার এখনো লুকিয়ে চালু রয়েছে, সেগুলোকে এক মাসের মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় মালিক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালেবান কর্তৃপক্ষের দাবি, নারীদের বিউটি পার্লার ইসলামী শরিয়াহবিরোধী। ফলে এগুলো আর চালু থাকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে পার্লার চালিয়ে আসা হাজারো নারী এখন নতুন করে ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।’

২০২৩ সালেই আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা

এর আগে ২০২৩ সালে তালেবান সরকার আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে সব বিউটি পার্লার বন্ধ করে দেয়। এতে প্রায় ১২ হাজার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং চাকরি হারান অন্তত ৫০ হাজার নারী। এরপরও স্থানীয় সম্প্রদায়ের ভেতরে কিছু পার্লার লুকিয়ে চালু ছিল। এবার সেই গোপন রূপচর্চা কেন্দ্রগুলো বন্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে তালেবান।’

কমিউনিটি নেতাদের ওপর চাপ

ঘোষণায় আরও বলা হয়, স্থানীয় কমিউনিটি নেতা ও প্রবীণদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা গোপনে পরিচালিত পার্লারের তথ্য পুলিশকে দেন এবং মালিকদের আইনের হাতে তুলে দেন।’

নারীদের করুণ অভিজ্ঞতা

৩৮ বছর বয়সী এক নারী (ছদ্মনাম ফ্রেশতা) জানান, ২০২৩ সালে নিষেধাজ্ঞার পর থেকে তিনি লুকিয়ে একটি বিউটি পার্লার চালাচ্ছিলেন। কারণ সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনি নিজেই। স্বামী অসুস্থ, আর তিন সন্তানের ভরণপোষণ করতে হয় তাকে।

তিনি আবেগভরে বলেন, “যখনই কোনো নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখে হাসতেন, তার আনন্দ আমার আনন্দ হয়ে যেত। শুধু টাকার জন্য নয়, নিজের কাজের জন্যও আমি খুশি হতাম। কিন্তু এখন ঝুঁকি এত বেশি যে হয়তো আর চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

নারীদের ওপর তালেবান শাসনের বিধিনিষেধ

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান সরকার নারীদের ওপর নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করছে। নারীরা এখন চাকরিতে যেতে পারেন না, মেয়েদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নারীরা পার্ক, জিম, সেলুনে যেতে পারেন না, পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারেন না।

মানবাধিকার সংস্থার উদ্বেগ

মানবাধিকার সংগঠনগুলো বলছে, তালেবান কার্যত নারীদের বিরুদ্ধে এক ধরনের “লিঙ্গভিত্তিক বর্ণবাদ” চালু করেছে। নারীরা জনসমক্ষে কথা বলতে পারছেন না, পুরো শরীর ঢেকে চলতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি আফগান নারীদের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য