ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি পোস্ট করে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।”
লেবার পার্টি গত ৪ জুলাই ২০২৪ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।”
🏛️ পদত্যাগের কারণ: বিতর্কিত ভাড়াটিয়া ইস্যু
সম্প্রতি পূর্ব লন্ডনের তার মালিকানাধীন টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করে বাড়ির ভাড়া ৭০০ পাউন্ড বৃদ্ধি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এক সময় ভাড়াটিয়াদের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন রুশনারা, তাই এই দ্বৈত অবস্থান নিয়ে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয় রাজনৈতিক ও সামাজিক মহলে।”
তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়িটি বিক্রি করার উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরানো হয়েছিল। পরে বিক্রি না হওয়ায় সেটি পুনরায় ভাড়া দেওয়া হয়।”
এই বিতর্কের মধ্যেই তিনি পদত্যাগের ঘোষণা দেন, যা লেবার সরকারের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি আরও লেখেন, “আমি সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি এবং নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছি। তবে আমি যদি মন্ত্রি হিসেবে থাকি, তাহলে সরকারের কাজে ব্যাঘাত ঘটতে পারে। সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
👩⚖ কে এই রুশনারা আলী ?
রুশনারা আলী ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রতিনিধিত্ব করেন।
যুক্তরাজ্যে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তিনি একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
এসসি//



