শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকআবারো ভারতের ওপর ট্রাম্পের ২৫% অতিরিক্ত শুল্কারোপ

আবারো ভারতের ওপর ট্রাম্পের ২৫% অতিরিক্ত শুল্কারোপ

রাশিয়ার কাছ থেকে তেল কেনার “জরিমানা” হিসেবে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি এ সিদ্ধান্ত জানান। এর ফলে, যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে। খবর: রয়টার্স

ট্রাম্প প্রশাসন মনে করছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে গিয়ে ভারত ‘ন্যাটো নিষেধাজ্ঞা’ লঙ্ঘন করেছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়।

নতুন শুল্ক কার্যকর হলে, ভারতের কৃষিপণ্য, টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও গৃহস্থালি সামগ্রীতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে

তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাত পূর্বের মতোই কিছু ছাড় পাবে। একইসঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ কিছু সংবেদনশীল পণ্যকে শুল্ক থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ পদক্ষেপ ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে ২০২৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প নিজের অবস্থান আরও ‘সোজা’ করার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছেন।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য